রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুর ডাকাতির সময় হাতেনাতে ধরা, জনতার গনধোলাই

মুকসুদপুর ডাকাতির সময় হাতেনাতে ধরা, জনতার গনধোলাই

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের প্রভাকরদি পশ্চিম পাড়ায় ডাকাতি করতে এসে জনতার হাতে আটক হয়েছে এক ডাকাত। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উজ্জ্বল শেখের বাড়িতে ৩-৪ জনের একটি ডাকাত দল হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে উজ্জ্বল শেখকে এলোপাতাড়ি কোপানোর চেষ্টা করে তারা। জীবন বাঁচাতে উজ্জ্বল শেখ জোরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় ডাকাত দলের এক সদস্য শহিদুল ফকির (৪০) ধরা পড়ে, বাকি সদস্যরা পালিয়ে যায়।

আটককৃত শহিদুল ফকির মুকসুদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কমলাপুর গ্রামের কাশেম ফকিরের ছেলে বলে জানা গেছে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পরে পুলিশের কাছে হস্তান্তর করে।

মুকসুদপুর থানার ডিউটিরত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় জনগণ আটক ডাকাতকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com