শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
গণমাধ্যমের খবরে কাটল অনিশ্চয়তা, মেধাবী সুব্রতের পাশে দাঁড়াল ‘প্রভাতের হাসি’

গণমাধ্যমের খবরে কাটল অনিশ্চয়তা, মেধাবী সুব্রতের পাশে দাঁড়াল ‘প্রভাতের হাসি’

আর.টি.হাসানঃ

দারিদ্র্যের বাধা পেরিয়ে জিপিএ-৫ অর্জন করেও উচ্চশিক্ষা নিয়ে গভীর অনিশ্চয়তায় ছিল ফরিদপুরের সালথার মেধাবী শিক্ষার্থী সুব্রত কুমার কুন্ডু। তবে দৈনিক ইত্তেফাকে তার এই সংগ্রাম ও কৃত্বিতের কথা প্রকাশিত হওয়ার পর আশার আলো দেখতে পায় সে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি নজরে আসায় তার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রভাতের হাসি’ এবং ওয়ান গ্রুপের পরিচালক রোমান মিয়া।

‘প্রভাতের হাসি’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সালাহউদ্দিন আহমেদ পিনু বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের সংগঠনটি দীর্ঘদিন ধরে বল্লভদী ইউনিয়নে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে। ইত্তেফাকে সুব্রতের খবরটি দেখার পর আমরা তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই।”

তিনি আরও জানান, এই মহৎ উদ্যোগে সার্বিক সহযোগিতা করছেন ওয়ান গ্রুপের পরিচালক এবং বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) যুগ্ম সাধারণ সম্পাদক রোমান মিয়া। পিনু বলেন, “আমরা সুব্রতের কলেজ ভর্তি থেকে শুরু করে বই-খাতা কেনাসহ তার পড়াশোনার যাবতীয় খরচ বহন করব, ইনশাআল্লাহ।”

এই সহযোগিতার খবরে সুব্রত ও তার পরিবার স্বস্তি প্রকাশ করেছে। একটি সংবাদ প্রতিবেদন কীভাবে একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথ খুলে দিতে পারে, এই ঘটনাটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com