শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ধর্মের শিক্ষক আবু হানিফ মোল্লার বিরুদ্ধে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার (২১ জুলাই) এ ঘটনায় ছাত্রীর বাবা কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তথ্য অনুযায়ী, ওই ছাত্রী আবু হানিফের কাছে প্রাইভেট পড়ত। সোমবার ভোরে প্রাইভেট পড়তে গেলে তাকে স্থানীয় একটি প্রাইমারি স্কুলে নিয়ে ধর্ষণ করা হয়।

ঘটনাটি ছাত্রী তার পরিবারকে জানালে তার বাবা থানায় মামলা করেন।
অভিযুক্ত আবু হানিফ মোল্লা উপজেলার উত্তরপাড়া গ্রামের হামেদ মোল্লার ছেলে। ছাত্রীর বাবা জানান, তার মেয়ে স্থানীয় মাদরাসায় অষ্টম শ্রেণিতে পড়ে। প্রতিদিন সকাল ৮টায় প্রাইভেট পড়তে যেত।

ঘটনার দিন শিক্ষক তাকে সকাল ৭টায় আসতে বলেন এবং একা পেয়ে ধর্ষণ করেন। তিনি আরো বলেন, মামলার পর আবু হানিফ বিভিন্ন লোক দিয়ে তাকে হুমকি দিচ্ছেন।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, অভিযোগ পাওয়ার পর মামলা করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com