বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
কোটালীপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কোটালীপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাব্রিয়েল বাড়ৈকে (৫৫) আটক করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন, যা জনমনে আতঙ্ক ও চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এই ঘটনায় ১৫৫ জন জ্ঞাত ও ১৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হওয়ার পর গাব্রিয়েল বাড়ৈকে শুয়াগ্রাম বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন।

এই মামলায় এখন পর্যন্ত মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গাব্রিয়েল বাড়ৈকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com