মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে বিষ দিয়ে জমির ধান পোড়ানো কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১০

মুকসুদপুরে বিষ দিয়ে জমির ধান পোড়ানো কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১০

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে বিষ দিয়ে জমির ধান পোড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছে। রবিবার ( ১০ আগষ্ট সকালে)  উপজেলার পশ্চিম বাহাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানয়ীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এই ঘটনায় কায়সার মাতুব্বর, আক্কাস সরদার, সারমিন আক্তার, বাকি শেখ, সাজেদা আক্তার, রিনা বেগম গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত আক্কাস  সরদার জানান, প্রতিপক্ষ সহিদ সরদার পূর্ব শত্রুতার জের ধরে আমার  প্রায় এক বিঘা জমির ধান বিষঁ দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি তার প্রতিবাদ করায় সহিদ সরদারের নির্দেশে সবর সরদার, বাদল সরদার, ইকলাস সরদার, মিছা সরদারসহ তার দলীয় লোকজন আমাদের উপর আক্রমণ করে আহত করেছে।

মুকসুদপুর থানার এস আই অনক কুমার সাহা জানান, বাটিকামারী ইউনিয়নের পশ্চিম বাহাড়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এই ঘটনায় কয়েকজন আহতের খবর পেয়েছি৷  থানায় লিখিত অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com