শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মুকসুদপুরে পোনা অবমুক্ত, শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মুকসুদপুরে পোনা অবমুক্ত, শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদ
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে পোনা অবমুক্ত, শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও  মৎস্য অধিদপ্তরের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করেন।
মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী দিনে উপজেলা চত্তরের সামনের পুকুরে ১০০ কেজি মাছ অবমুক্তকরণ কর্মসূচির মধ্য দিয়ে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার ও উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী।
পরে মুকসুদপুর উপজেলা পরিষদের মেইনগেট থেকে একটি র‍্যলী বের হয়ে উপজেলা অডিটরিয়ম হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মৎস অফিসার দেবালা চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
গোপালগঞ্জ সদর সহকারী মৎস অফিসার মোঃ সাইয়েদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল, মৎস চাষী দিদারুল আলম রুবেল, অংশবতি বিশ্বাস প্রমূখ।
আলোচনা সভায় মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন ধরনের পরামর্শ তুলে ধরেন মৎস্য চাষীসহ বক্তারা। বক্তারা বলেন, কারেন্ট জাল দিয়ে মাছ নিধনের ফলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। যে কারণে এই অবস্থার উন্নতি সাধনে পুলিশ প্রতিনিধিরা জানান, অবৈধভাবে মাছ ধরা অবশ্যই বন্ধ রাখতে হবে।
তারা বলেন, স্থানীয় জেলেসহ মাছ উৎপাদনকারী ব্যবসায়ীদেরকে দেশীয় মাছ চাষে উদ্বুদ্ধ করতে হবে। এতে উপজেলা মৎস্য অধিদপ্তর জানায়, মাছ রক্ষায় প্রজনন মওসুমে গত তিন মাসে জেলায় অবৈধ জাল ব্যবহার করে মাছ নিধনে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায়, দিদারুল আলম রুবেল এবং আরিফুল ইসলাম নয়নকে পুরস্কার বিতরণ করা হয়।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com