শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
সালথায় চাঁদা দাবীর মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সালথায় চাঁদা দাবীর মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় চাঁদা দাবীর মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী ও স্থানীয়রা। সোমবার (১৮ আগষ্ট) দুপুরে সালথা প্রেসক্লাবে পৃথকভাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর আবুল ফজল মুরাদ বলেন, নিলুফা ইয়াসমীন নামে এক নারী খেলার মাঠ নিয়ে আমাকে ও ওলিউর রহমান মেম্বর এবং আরটি হাসানকে জড়িয়ে ১২ লক্ষ টাকা চাঁদা দাবীর মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে এদের ও এদের দোষরদের গ্রেফতার ও শাস্তি দাবী জানাই।
এসময় সালথা প্রেস ক্লাবের সভাপতি সেলিম মোল্লার সভাপতিত্বে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ আজিজুর রহমান, সেক্রেটারী তরিকুল ইসলাম সহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতের সংবাদ সম্মেলনের পরে নিলুফা ইয়াসমিন কর্তৃক মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে উত্তর চণ্ডিবরদী প্লে গ্রাউন্ড রক্ষায় সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী। এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মোঃ ফারুক মোল্যা, ওলিয়ার মেম্বার ও আর টি হাসানসহ আরো অনেকে।
ফারুক মোল্যা বলেন, দীর্ঘদিনের খেলার মাঠটি কিছু লোক জবর দখল করার পায়তারা করছে। খেলার মাঠ রক্ষার পক্ষে থাকা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদা দাবীর মিথ্যা বানোয়াট অভিযোগের তীব্র নিন্দা জানাই। আমরা সরকারী জায়গায় থাকা মাঠটি রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এর আগে রবিবার দুপুরে খেলার মাঠে নিজের জমি দাবী করে ও স্থানীয়দের বিরুদ্ধে জমি দখল ও চাঁদা দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন করেন নিলুফা ইয়াসমিন নামে এক নারী।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, জায়গাটি খালি থাকায় স্থানীয় ছেলে-পেলেরা খেলাধুলা করতো। তবে জায়গাটি মালিকানা নিয়ে দুটি পক্ষের মধ্যে ঝামেলা আছে। আমি নিজে সেখানে গিয়েছিলাম। এখন সড়ক ও জনপদ অধিদপ্তর তদন্ত করলে জায়গাটির আসল মালিক বের হয়ে আসবে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, ওই জমির মালিকানা যাচাই-বাছাই করতে স্থানীয় তহশীলদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করার পর ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com