রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদ
অপার সৌন্দর্যের লীলাভূমি চান্দার বিলে গোপালগঞ্জের মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুর সরকারী এসজে উচ্চ বিদ্যালয় থেকে ইউনিটির বহরের ৪০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু হয়।
অতি আনন্দময় পরিবেশে প্রতি বছরের ন্যায় এবছরও মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকসহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষীগন এতে অংশগ্রহণ করেন।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উপজেলার ঐতিহ্যবাহী চান্দার বিল সবুজে ঘেরা পরিবেশ, জলে ভাসমান শাপলা-পদ্ম আর চারপাশের আবহমান গ্রাম বাংলার মেঠোপথের পাশ ঘেঁষে বয়ে চলা বিলের অপরুপ সৌন্দর্য, প্রকৃতির সান্নিধ্যে এক অনন্য মুহূর্ত উপভোগ করেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।
মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি লিয়াকত সরদার, মেহের মামুন, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, যুগ্ম সম্পাদক মামুন ইসলাম, নাজমুল হাসান রাজ, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, সহ দপ্তর সম্পাদক আরটি হাসানসহ সকল সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীগন।
মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম বলেন, আমরা রিপোর্টার্স ইউনিটির সূচনালগ্ন থেকে প্রতি বছর নৌ ভ্রমণের আয়োজন করে আসছি। এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করে। ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।
এসময়, নৌ ভ্রমণ উপলক্ষে লাকী কুপনের লটারি ড্র অনুষ্ঠিত হয়। লাকী কুপনের প্রথম পুরষ্কার পেয়েছেন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি।