বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে সাংবাদিকের অফিস চুরি, থানায় অভিযোগ দায়ের 

মুকসুদপুরে সাংবাদিকের অফিস চুরি, থানায় অভিযোগ দায়ের 

বাংলার নয়ন সংবাদ
গোপালঞ্জের মুকসুদপুরে দৈনিক আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সহিদুলের আঞ্চলিক অফিসে চুরির অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সোমবার দুপুরে মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক ।
অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় দক্ষিন জলিরপাড়ে ব্যক্তিগত দৈনিক আজকালের খবর পত্রিকার অফিস রয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগে দেখাযায়, গত ১৩ সেপ্টেম্বর শনিবার রাত ৯ টার দিকে অফিস বন্ধ করে প্রতিদিনের ন্যায় বাড়িতে যান।
পরদিন ৪ টার দিকে অফিসে আসলে দেখাযায়, এলোমেলোভাবে সব পড়ে আছে। এছাড়া, অফিসে ব্যবহৃত কম্পিউটার, মনিটর ও ভিডিও ক্যামেরা নেই।
অভিযুক্ত শুকুর আলী চোকদার ওই অফিসে যাতায়াত করতো সে এবং অজ্ঞাত লোকজন এ চুরির সঙ্গে জড়িত রয়েছেন বলেও উল্লেখ্য করেছেন ভুক্তভোগী এ সাংবাদিক।
উল্লেখ্য শুকুর  আলী চোকদার মুকসুদপুর উপজেলার  ননীক্ষীর ইউনিয়নের বনগ্রাম এলাকার চুন্নু চোকদারের ছেলে।
প্রতিদিন বিকালে অফিসে এসে বসি ঘটনার দিবাগত রাতে আমি অফিস বন্ধ করে বাড়িতে চলে যাই, পরদিন বিকালে অফিস খুলে দেখি আমার ব্যবহৃত মালামাল চুরি হয়ে গেছে। আমার বিশ্বাস শুকুর আলী চোকদার চুরি করেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল জানান, এই ঘটনায় মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com