শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

মুকসুদপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যলী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জাকের পার্টি মূলদল ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মুকসুদপুর কলেজ মোড়ে এ জনসভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা জাকের পার্টির সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ ১ আসনের জাকের পার্টির প্রার্থী দেলোয়ার হোসেন।

জাকের পার্টি কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি সাজ্জাদ হোসেন মিয়া, গোপালগঞ্জ জেলা মৎস্যজীবী ফ্রন্ট  সভাপতি ইনামুল হক, গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শাহিন, জাকের পার্টির নেতা সাগর আলি মৃধা, বেলাল হোসেন, মুন্নু মিয়াসহ জাকের পার্টি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

গোপালগঞ্জ ১ আসনের জাকের পার্টির প্রার্থী দেলোয়ার হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, গোপালগঞ্জ জেলার সন্তান হিসেবে আমি বলতে পারি এখন সময় জাকের পার্টির। ভোট হলে গোলাপ ফুলে ভোটের বৃষ্টি হবে। তিনি আরো বলেন,ওলি আল্লাহর মাজারে যারা হাত দিয়েছে তাদের ওপর গজব পড়বে। তারা ধ্বংস হবে।

জনসভা শেষে কলেজ মোড় থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com