শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে মুকসুদপুর থানা

শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে মুকসুদপুর থানা

বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মুকসুদপুর থানার আয়োজনে থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মুকসুদপুর সার্কেল সহকারী পুলিশ সুপার আব্দুল বাছেদ।
মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস আই সুকান্ত বাউলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনিল চন্দ্র মন্ডলসহ অন্যান্যরা। এসময় উপজেলার বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
মুকসুদপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল বাছেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, এবছর মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ২৯৮টি মণ্ডপে পূজা উদযাপিত হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দুই স্তরের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পূজা উদযাপিত হবে। আশা করি কোন ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সকলেই আপনারা আপনাদের নিরাপত্তা ঠিক রাখবেন, আমরাও আমাদের নিরাপত্তা ঠিক রাখবো।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com