মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ঝুটিগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে ইউনুচ আলী বিজয়ী

মুকসুদপুরে ঝুটিগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে ইউনুচ আলী বিজয়ী

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ঝুটিগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্প্রতিবার (২৫ সেপ্টেম্বর) ঝুটিগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯ জন। এর মধ্যে মোঃ ইউনুচ আলী মুন্সী ৭ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হন। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মরতুজা মুন্সী মাত্র ১ ভোট পান এবং পরাজিত হন।

ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা আইসিটি অফিসার ও ঝুটিগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজি কমিটির নির্বাচনের প্রিজাইডিং অফিসার আব্দুল বাতেন মোল্যা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com