শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

মুকসুদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় রুপসি বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৭০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা- খুলনা রেল সড়কের মুকসুদপুর রেলস্টেশন এলাকায় রেল লাইনের ওপর দুর্ঘটনা ঘটে। মৃত বৃদ্ধার নাম-পরিচয় জানাযায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি মুকসুদপুর রেলস্টেশনের ৫০ গজ দুরে স্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মুকসুদপুর ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এই নারী মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com