বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

মুকসুদপুরে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

ইয়াদ আলী মোল্লা

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে পানিতে ডুবে মাহি নামের ১০ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের পাছড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহি পাছড়া গ্রামের জুয়েল মুন্সীর মেয়ে।

জানা গেছে, সোমবার দুপুরে মাহি তাদের বসত বাড়ীর পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে মুকসুদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনোষ ভট্টাচার্য মাহিকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে মুকসুদপুর থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com