শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

মুকসুদপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৮ নভেম্বর সন্ধায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া দাখিল মাদরাসা মাঠে মহারাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলের প্রতি আনুগত্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করতে হবে। দলের আদর্শ ও নেতার প্রতি আনুগত্য বজায় রেখে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে জনতার পাশে দাঁড়াতে হবে। জনগণের অধিকার রক্ষায় স্বেচ্ছাসেবক দলই হবে বিএনপি।

তিনি আরো বলেন, গোপালগঞ্জ -১ আসন বাংলাদেশের ৩০০ আসনের বাইরে না। এবারের নির্বাচনে ৩০০ আসনের বিএনপি সর্বোচ্চ আসনে বিজয় লাভ করবে এবং বিএনপি সরকার গঠন করবে। আমরা যদি গোপালগঞ্জ -১ আসনে বিজয় লাভ করতে না পারি, তাহলে আমাদের ভাগ্য উন্নয়নে কথা বলা সম্ভব হবে না। তাই আমি অনুরোধ করবো আসুন আমরা এই এলাকার স্বার্থে, এলাকার সাধারণ জনগনের ভাগ্য উন্নয়নের স্বার্থে আগামীর বাংলাদেশ তারেক রহমানের ধানের শীষে ভোট দিয়ে এই আসনে বিজয় লাভ করে সাধারণ জনগণের পক্ষে কথা বলার সুযোগ করে দেই।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাইয়ুম মুন্সির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজীসহ উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com