বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
আবারও ডিআরইউর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন মুকসুদপুরের জিয়াদুল ইসলাম

আবারও ডিআরইউর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন মুকসুদপুরের জিয়াদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৫ সালের সেরা রিপোর্টারের পুরস্কার পেয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের জিয়াদুল ইসলাম। তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ শিরোনামে এই পুরস্কার পান তিনি। রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগদের ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
এ বছর ২৪টি ক্যাটাগরিতে সংবাদপত্র, অনলাইন পোর্টাল, টেলিভিশন ও রেডিও থেকে মোট ২৭ জন রিপোর্টার এ পুরস্কার পেয়েছেন। জিয়াদুল ইসলাম আর্থিক খাত (ব্যাংক, বীমা, পুঁজিবাজার) ক্যাটাগরিতে ‘ইসলামী ব্যাংক দখলে এস আলমের কাণ্ড: ব্যাংকের ঋণ নিয়ে ব্যাংক দখল’ শীর্ষক অনুসন্ধানি প্রতিবেদনের জন্য এই পুরস্কার পান। এর আগে জিয়াদুল ইসলাম ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৯ ও নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছিলেন। এছাড়া দুর্নীতিবিরোধী সাংবাদিকতার জন্য দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ অর্জন করেন তিনি। ডিআরইউ ও দুদকের পুরস্কার ছাড়াও ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩, বিসিসিসিআই-ইআরএফ জার্নালিজম অ্যাওয়ার্ড-২০২৩, ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ এবং এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন জিয়াদুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com