বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
সালথায় বিএনপি নেতার বাবা-মায়ের কবর জিয়ারত ও ধর্মীয় অনুষ্ঠানে শামা ওবায়েদ

সালথায় বিএনপি নেতার বাবা-মায়ের কবর জিয়ারত ও ধর্মীয় অনুষ্ঠানে শামা ওবায়েদ

আর,টি হাসানঃ
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের নির্বাচনি এলাকায় গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তিনি সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান মিজানের বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
এরপর তিনি একই ইউনিয়নের কামাইদিয়া শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে আয়োজিত লীলা কীর্তন অনুষ্ঠানে যোগদান করেন।
এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে শামা ওবায়েদ বলেন, “আপনাদের কাছে আমার চাওয়ার কিছু নেই। আপনারা যে মাটির সন্তান, আমিও সেই মাটিরই সন্তান।” তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং মন্দিরের সার্বিক উন্নয়নের বিষয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আবুল বাশার আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, উপজেলা বিএনপির সদশ্য আসাদ মাতুব্বর এবং বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মজিবুর রহমান।
এছাড়াও বিএনপি নেতা বেলায়েত হোসেন পিরু, শাহজাহান শরীফ, এ কে আজাদ সালাম ফারুক মোল্লা, মঞ্জু কাজী, বাবলু মোল্লা এবং যুবদল নেতাদের মধ্যে শফিকুল ইসলাম, জাকির মোল্লা, আইয়ুব আলী ও জসিম মোল্লা (বল্লভদী) উপস্থিত ছিলেন। কর্মসূচিতে সালথা ও নগরকান্দা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com