বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে মানব পাচারকারী রিমাচ শেখ গ্রেফতার

মুকসুদপুরে মানব পাচারকারী রিমাচ শেখ গ্রেফতার

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরের মানব পাচারকারী ও একাধিক মামলার আসামি রিমাচ শেখ (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) রাতে, উপজেলার গোহালা এলাকায় অভিযান করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিমাচ শেখ উপজেলার বামনডাঙ্গা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৬/৭/৮/৯/১০ ধারায় দায়ের হওয়া মামলায় মানব পাচারকারী রিমাচকে গ্রেফতার করেছে ভাংগা থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ দল গভীর রাতে মুকসুদপুর উপজেলার গোহালা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রিমাচ শেখকে আটক করে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, “মানব পাচার একটি জঘন্য অপরাধ। মামলা হওয়ার পরে দ্রুত অভিযান চালিয়ে আসামিকে আটক করতে সক্ষম হয়েছি। তদন্তে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com