বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
সালথায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সালথায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আরটি হাসানঃ

ফরিদপুরের সালথা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর চন্ডিবরদী বাসস্ট্যান্ডে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বল্লভদী ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপি নেতা সাজাহান শরীফ ও রাজিবুল হাসান পিলির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুকসুদপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু নাসের হুসাইন। এসময় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানসহ সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উক্ত দোয়া মাহফিলে বল্লভদী ইউনিয়ন ও ১ নং ওয়ার্ড বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com