বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে ইমাম ও মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীর আত্মহত্যা

মুকসুদপুরে ইমাম ও মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীর আত্মহত্যা

ইয়াদ আলী মোল্যাঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার পরিচালক ও স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার (৫১) এর বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার আট দিন পর শিক্ষার্থী রুপা আক্তার (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

আজ বৃহস্প্রতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে রুপা আক্তার আত্মহত্যা করে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহত রুপা আক্তার আয়েশা সিদ্দিকা মহিলা হাফেজিয়া মাদরাসার পঞ্চম জামাতের শিক্ষার্থী ছিলেন। অভিযুক্ত ইমাম মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের আব্দুল হামিদ শিকদারের ছেলে।

নিহতের মা বেবি বেগম বলেন, মাদ্রাসা ছুটির পরে আমার মেয়েকে রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে সে বাড়িতে এসে আমাদের জানালে মানসম্মানের ভয়ে আমরা চুপ হয়ে যাই। কিন্ত আমার মেয়ে ঘটনা সহ্য করতে না পেরে ৮ দিন পর আজ ঘরে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। আমি এই ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই৷

মুকসুদপুর থানার তদন্ত কর্মকর্তা শীতল চন্দ্র পাল জানান,  আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার পরিচালক ও স্থানীয় মসজিদের ইমামের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিক্ষার্থী আত্মহত্যা করেছে। অভিযুক্ত মাহমুদুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com