বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

মুকসুদপুরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রশাসনের হস্তক্ষেপে ১৩ বছর বয়সী জাফরিন ইসলাম মিমের বাল্যবিবাহ বন্ধ হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে, উপজেলার বাটিকামারি ইউনিয়নের চাওচা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

জাফরিন ইসলাম মিম উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা গ্রামের ইমান উদ্দিন শেখের মেয়ে।

জানাযায়, পরিবার থেকে বিয়ের সকল প্রস্তুতি সম্পুর্ন করলেও কনে জাফরিন ইসলাম মিমের জন্ম নিবন্ধন অনুযায়ী বয়স ছিল ১৩ বছর ৩ মাস ২৫ দিন।

গোপন সূত্রে সংবাদ পেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবুল হাছনাত বিষয়টি জানতে পারেন। তাঁর নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমানের নেতৃত্বে গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে বাল্যবিবাহের সত্যতা নিশ্চিত হওয়ার পর, মিমের বাবা ইমান উদ্দিন শেখ ভবিষ্যতে আর এমন কাজে জড়াবেন না—এই মর্মে মুচলেকা নেয়া হয়।
এঘটনায় এলাকার সর্বমহলের ভূয়সী প্রশংসায় ভাসছেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবুল হাছনাত এ প্রতিবেদককে জানান, “একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি আমাদের বিষয়টি জানান। যাচাই করতে গিয়ে ঘটনাটি সত্য প্রমাণিত হয়। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। আমরা সবসময় সজাগ আছি, যেনো কোনো শিশুর ভবিষ্যৎ নষ্ট না হয়।”

তিনি আরও বলেন, “বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক ব্যাধি। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সবাইকে আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com