শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মুকসুদপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে সুন্নতে খাৎনা অনুষ্ঠানের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি গ্রামের সংযোগ স্থল ব্রীজের উপর এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে।বতর্মানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মুকসুদপুর থানা পুলিশ।

আহতরা হলেন, ধোপাকান্দি গ্রামের  লিটন শেখ(৩০), হিরন শেখ(২৮), আবুল হাসান শেখ(৫০), মিজানুর শেখ  (৫৫), ও খাঞ্জাপুর গ্রামের সাইফুল মোল্লা(৪৪), মাহাবুব মোল্লা(১৭) সহ অনেকে।

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার রাতে বাশঁবাড়ীয়া ইউপি এলাকাধীন ধোপাকান্দি গ্রামের ইনান শেখের বাড়ীতে তার ছেলে  আবুল আসাদ শেখের (০৭) সুন্নতি খাতনা গায়ের হলুদের  অনুষ্ঠার চলাকালিন সময় পাশ্ববর্তী খানজাপুর গ্রামের পলাশ মোল্যার ছেলে নাজিম মোল্লা (১৭),  ফোনে ভিডিও ধারন করে। তখন ভিডিও ধারন করা কে কেন্দ্র করে ইনান শেখের বাড়ির লোকজনের সাথে নাজিম মোল্লার কথা কাটাকাটি হয়।
এই ঘটনার সূত্র ধরে সকালে ইনান শেখের বাড়ির লোকজন উজানী বাজারে আসলে খানজাপুর গ্রামের লোকজনের সাথে গতরাতের ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি পরবর্তীতে ধোপাকান্দি ও খানজাপুর দুই গ্রামবাসী দেশিও অস্ত্র নিয়ে সংঘর্ষর জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে বড় ধরনের কোন কিছু হওয়ার আগে মুকসুদপুর থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com