বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
সিসিডিবি’র বেগম রোকেয়া দিবস উদযাপন ও সম্মাননা প্রদান

সিসিডিবি’র বেগম রোকেয়া দিবস উদযাপন ও সম্মাননা প্রদান

বাংলার নয়ন সংবাদ
ইনক্লুসিভ ভ্যালুচেইন উন্নয়নের মাধ্যমে দরিদ্র কৃষকদের জীবিকায়ন জোরদারকরণ (এসএলপিএফআইভিসিডি) প্রকল্পের আওতায় খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর উদ্যোগে বেগম রোকেয়া দিবস ও সম্মানা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এগারোটায় উপজেলার সংস্থার প্রকল্প কার্যালয়, তালবাড়ি, জলিরপাড় অফিসে বেগম রোকেয়া দিবস উদযাপন ও প্রকল্পের সদস্যের মাঝে সম্মনা প্রদান করা হয়।

সিসিডিবি’র জেন্ডার ও এডভোকেসি অফিসার জ্যাকলিন মালা বিশ্বাসের সঞ্চালনায় প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মোঃ আব্দুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গরত্ন কলেজের অধক্ষ্য সমির কান্তি শাখারি প্রমুখ।

বক্তারা বেগম রোকেয়া দিবসের তাৎপর্য ও তাঁর জীবনী সম্পর্কে মূল আলোচনা করেন। প্রকল্প সদস্য এবং কর্মী/কর্মকর্তাসহ মোট ১১০ জন ব্যক্তি এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন ।
প্রকল্প সমন্বয়কারী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সংক্ষেপে তুলে ধরেন। বেগম রোকেয়া দিবসের আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে ১০ জন সফল নারীকে সম্মাননা প্রদান করা হয় । প্রকল্পের উপকারভোগী সদস্যদের মধ্য থেকে রিনা বালা তাদের অনুভূতি ব্যক্ত করেন। প্রকল্পের প্রশিক্ষণ, নিয়মিত যোগাযোগ এবং উপকরণ সহায়তা তাদের উন্নয়নে সহায়ক বলে তারা মনে করেন । সকল অতিথিবৃন্দ এ ধরণের কাজের সহায়তার জন্য সিসিডিবি’কে ধন্যবাদ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com