রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তরুণ ছাত্রনেতা অপুর

গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তরুণ ছাত্রনেতা অপুর

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ আসনে (মুকসুদপুর-কাশিয়ানী উপজেলার একাংশ) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তরুণ ছাত্রনেতা সুজাউদ্দিন অপু।

তিনি বর্তমানে কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অপু প্রয়াত হান্নান শিকদারের সুযোগ্য সন্তান। মরহুম হান্নান শিকদার কাশিয়ানী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং কৃষকদলের সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে তিনি এ ঘোষণা দেন। মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় তাঁর সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তরুণ এ ছাত্রনেতা সুজাউদ্দিন অপু বলেন, ‘এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। দীর্ঘদিনের অবহেলিত এই অঞ্চলের মানুষের মৌলিক অধিকার এবং দাবি-দাওয়া পূরণের জন্য আমি কাজ করতে চাই। গোপালগঞ্জ-১ আসনের জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তবে আমি দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবো।’

তিনি আরও বলেন, ‘আমি কোনো দল বা গোষ্ঠীর প্রার্থী নই। আমি এ এলাকার তরুণ সমাজ ও সাধারণ মানুষের প্রার্থী। এ অঞ্চলের ভোটাররা দীর্ঘদিন ধরে উন্নয়ন ও স্থানীয় নেতৃত্বের পরিবর্তন প্রত্যাশা করছেন। আমি বিশ্বাস করি, একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি সেই পরিবর্তনের বার্তা নিয়ে আসতে পেরেছি। আমাদের লক্ষ্য হবে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা।’

জনগণ তার সততা ও তরুণ নেতৃত্বের প্রতি আস্থা রাখবে এবং তাকে নির্বাচিত করে এলাকার উন্নয়নের সুযোগ করে দেবে বলে আশা প্রকাশ করেন তরুণ ছাত্রনেতা সুজাউদ্দিন অপু।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com