শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে এক জনের কারাদণ্ড

মুকসুদপুরে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে এক জনের কারাদণ্ড

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে ফসলী জমি থেকে ভেকু দিয়ে, বিনা অনুমতিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে নওয়াব আলী ফকির (৪০) নামে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশিয়ালিয়া গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ফসলি জমি থেকে ভেকু দিয়ে বিনা অনুমতিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে কাশালিয়া গ্রামের আঃ ছামাদ ফকিরের ছেলে নওয়াব আলী ফকিরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, অনুমতি ব্যতীত ফসলী জমি হতে মাটি উত্তোলন করায়, বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু এবং মাটি উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com