বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
জনগণের জান-মালের নিরাপত্তায় গোপালগঞ্জে সেনাবাহিনীর অভিযান চলমান

জনগণের জান-মালের নিরাপত্তায় গোপালগঞ্জে সেনাবাহিনীর অভিযান চলমান

গোপালগঞ্জ প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী গোপালগঞ্জ জেলায় তাদের আভিযানিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর সদস্যরা জেলার বিভিন্ন জনবহুল, গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তা তল্লাশি চৌকি স্থাপন করে নিয়মিত তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করছেন।
এসব চেক পোস্ট এর মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জননিরাপত্তার স্বার্থে এবং একটি সুন্দর, স্বচ্ছ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের আভিযানিক তৎপরতা চলমান থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনী সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com