শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
কাশিয়ানীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কমিটি গঠন

কাশিয়ানীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কমিটি গঠন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
সাংবাদিকদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ এর ১৩ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান খাইরুল আলম রফিক ও পরিচালক খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক যুগান্তরের মো. লিয়াকত হোসেন লিংকন ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক স্বদেশ প্রতিদিনের নুর ইসলাম লেলিন মনোনীত হয়েছেন।

নবগঠিত কমিটিতে সহ সভাপতি হিসেবে আছেন মো. ফায়েকুজ্জামান, এম এ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডা. সোহান সরদার, সহ সাংগঠনিক জুয়েল হাসান, প্রচার সম্পাদক রিজাউল করিম, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আশরাফুজ্জামান, সদস্য মামুন মুন্সী, সৈয়দ রাজিব হোসেন ও লিটন সরদার।

নবগঠিত কমিটির নেতারা বলেন, ‘সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উপজেলা পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের সুরক্ষা, আইনি সহায়তা ও সংগঠনকে গতিশীল করতে ভূমিকা রাখবে।’

নবনির্বাচিত নেতারা আরও বলেন, ‘সত্য ও নির্ভীক সাংবাদিকতার পক্ষে থেকে সাংবাদিকদের পাশে দাঁড়ানোই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা সকলের সহযোগিতা চাই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com