শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
কাশিয়ানীতে যৌথবাহিনীর অভিযান, জরিমানা

কাশিয়ানীতে যৌথবাহিনীর অভিযান, জরিমানা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী।

রোববার (৪ জানুয়ারী) বিকেলে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্ত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে বাস, ট্রাক, প্রাইভেটকার ও মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের সময় ট্রাফিক পুলিশ ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন এবং মোটর সাইকেল চালকদের হেলমেট না থাকায় ৪টি যানবাহনকে মোট ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করে।
এ অভিযানে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া র‌্যাব ক্যাম্পের ইনচার্জ আতাউর রহমান, ট্রাফিক সার্জেন্ট সাইফুল ইসলাম, কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেনসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচনকে সামনে রেখে জনগণের নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতেই এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com