শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
গোপালগঞ্জ-২ আসনে লুটুলের গণজোয়ার: নির্বাচনী মাঠে চমক দেখাচ্ছেন সাবেক এই উপজেলা চেয়ারম্যান

গোপালগঞ্জ-২ আসনে লুটুলের গণজোয়ার: নির্বাচনী মাঠে চমক দেখাচ্ছেন সাবেক এই উপজেলা চেয়ারম্যান

গোপালগঞ্জ প্রতিনিধি :
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানী একাংশ) আসনে বইছে নির্বাচনী হাওয়া। প্রতীক বরাদ্দের পর থেকেই এই আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুল নির্বাচনী মাঠে ব্যাপক সক্রিয় হয়ে উঠেছেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট চাইছেন নিজের প্রতীক টেলিফোন মার্কায়। আর সাধারণ ভোটারদের কাছ থেকেও পাচ্ছেন অভাবনীয় সাড়া।

গোপালগঞ্জ সদর উপজেলা এবং কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে কামরুজ্জামান ভূঁইয়া লুটুল একজন পরিচিত মুখ। সদর উপজেলার সাবেক চেয়ারম্যান হিসেবে তার একটি নিজস্ব ভোটব্যাংক ও গ্রহণযোগ্যতা রয়েছে। আইটি সেক্টরের প্রতিষ্ঠিত এই ব্যবসায়ী এবারের নির্বাচনে প্রার্থী হওয়ায় এলাকার তরুণ ও সাধারণ ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, তিনি যখনই কোনো এলাকায় গণসংযোগে যাচ্ছেন, সাধারণ মানুষ তাকে ঘিরে ধরছেন। বিশেষ করে ব্যবসায়ী, সাধারণ শ্রমজীবী মানুষ এবং তরুণ সমাজের মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। ভোটাররা মনে করছেন, লুটুল একজন আধুনিক মনস্ক মানুষ হওয়ায় এলাকার উন্নয়নে তিনি নতুন দৃষ্টিভঙ্গি যোগ করতে পারবেন।
নির্বাচনী প্রচারণায় কামরুজ্জামান ভূঁইয়া অন্যান্য প্রার্থীদের তুলনায় বেশ এগিয়ে রয়েছেন বলছেন ভোটারেরা। তিনি কেবল জনসভা নয়, বরং ব্যক্তিগতভাবে ভোটারদের সাথে কথা বলা এবং তাদের অভাব-অভিযোগ শোনার ওপর জোর দিচ্ছেন। প্রচারণার সময় তাকে অত্যন্ত বিনয়ী এবং জনবান্ধব রূপে দেখা যাচ্ছে।

কামরুজ্জামান ভূইয়া লুটুল বলেন, “আমি এই মাটির সন্তান। সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এখন বড় পরিসরে সেবা করতে চাই। সাধারণ মানুষের যে ভালোবাসা ও সাড়া আমি পাচ্ছি, তাতে আমি অভিভূত। ইনশাআল্লাহ, নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।”
নির্বাচনী মাঠের বর্তমান পরিস্থিতি বলছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে ভোটাররা তাদের এই প্রিয় নেতাকে ব্যালটের মাধ্যমে কেমন মূল্যায়ন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com