শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যু পাশে থাকতে চাই’ -শামা ওবায়েদ গোপালগঞ্জ-২ আসনে লুটুলের গণজোয়ার: নির্বাচনী মাঠে চমক দেখাচ্ছেন সাবেক এই উপজেলা চেয়ারম্যান মুকসুদপুরে “দৈনিক বাংলাদেশের আলো” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন সরকারি মুকসুদপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মুকসুদপুরে সরকারি সাবের মিয়া জসিমদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মুকসুদপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ছাত্রদের নিয়ে ২ নারীর ওপর হামলার অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন গোপালগঞ্জ-১ আসনে কারাবন্দী বাবাকে বিজয়ী করতে মাঠে এসএসসি পরীক্ষার্থী ছেলে
শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল

শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল

আর,টি,হাসানঃ

ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম রিংকুকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত করায় শুকরিয়া জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ আসর উত্তর চণ্ডিবরদী বাসস্ট্যান্ড এলাকায় এই মাহফিলের আয়োজন করা হয়। বল্লভদী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাজাহান শরিফের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সদস্য বেলায়েত হোসেন পিরু। এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মুকসুদপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু নাসির হোসেন। এসময় উত্তর চন্ডিবরদী এলাকার ৪টি মসজিদের ইমামগণও উপস্থিত ছিলেন। মোনাজাতে নবনির্বাচিত প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। শেষে সকলের মাঝে তবারক বিতরন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com