বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট

মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুর সদর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি হচ্ছে কি না তা যাচাই করা হয়। একই সঙ্গে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com