শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের নানা অনিয়ম ও দূর্নীতি মুকসুদপুরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে, ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাফছান রাফি নামে দশম শ্রেণির স্কুলছাত্র ও তার সহপাঠী অনুজ নামে দুজন নিহত হয়েছে। মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী এলাকার জাহিদ মিয়ার ছেলে রাফি এবং শিমুলশুর গ্রামের শিশির কর্মকারের ছেলে অনুজ মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের এই সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় অবস্থার অবনতি হলে তাদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। এদিকে, দুর্ঘটনায় আহত অপর শিক্ষার্থী অনুজও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দশম শ্রেণীতে পড়ুয়া দুই স্কুলছাত্রের এমন অকাল মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মাঝে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com