শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে স্বপ্নপুরের বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত মুকসুদপুরে পান্নু ফুটবল স্পোটিং ক্লাবের আলোচনা সভা মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ১৭০ টাকা দরে পেট্রোল-অকটেন বিক্রি মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায়, শাহজালাল শেখ (৪৮) নামে এক তেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার সদর বাজারের ফায়ার সার্ভিস সংলগ্ন শাহ জালালের দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত এসময় ভাটিয়াড়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্য ও মুকসুদপুর থানার পুলিশ সহযোগিতা করেন।

দন্ডপ্রাপ্ত শাহজালাল শেখ উপজেলার প্রভাকরদী গ্রামের মৃত আবু শেখের ছেলে।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত বলেন, জ্বালানী তেল মজুদ করার সংবাদ পেয়ে শাহজালালের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ (১) ধারায় তেল ব্যবসায়ী শাহজালাল শেখ (৪৮)কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com