বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
১৭০ টাকা দরে পেট্রোল-অকটেন বিক্রি মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

১৭০ টাকা দরে পেট্রোল-অকটেন বিক্রি মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানান, মুকসুদপুর উপজেলা সদর বাজারের ব্যবসায়ী মোঃ শাহ জালাল তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স জালাল এন্টারপ্রাইজে অবৈধভাবে  পেট্রল-অকটেন ও  এলপিজি গ্যাস মজুদ করে রেখেছে এমন গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় তার দোকানে অবৈধভাবে পেট্রল-অকটেন ও ১০০ সিলিন্ডার  এলপিজি গ্যাস মজুদ রাখার দায়ে ব্যবসায়ী মোঃ শাহ জালালকে এলপিজি বিধিমালা ২০০৪ (ধারা ৬ এর ক/৭৪/৮৯)অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ব্যবসায়ীর কেরসিন ও ডিজেল বিক্রির লাইসেন্স রয়েছে। কিন্তু পেট্রল-অকটেন বিক্রির অনুমোদন নেই।
তিনি আরো জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ও জ্বালানি মজুদ প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে এ অভিযান পরিচালিত হবে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই ব্যবসায়ী ১৭০ টাকা লিটার দরে পেট্রোল ও অকটেন বিক্রি করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com