মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে পান্নু ফুটবল স্পোটিং ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মার্চ) বিকেলে, মুকসুদপুর সদর ঈদগাহ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পান্নু ফুটবল স্পোটিং ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম পান্নুর সভাপতিত্বে এবং মুকসুদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও গোপালগঞ্জ-১ আসেনর সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের রাজনৈতিক প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক কাইয়ুম শরিফ, পান্নু স্পোটিং ক্লাবের উপদেষ্টা শামচুল হুদা হুদু, হায়দার রহমান ফটু মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাইয়ুম মুন্সি প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে আয়োজিত পাইওনিয়ার ফুটবল লীগ ২০২৫-২৬ মৌসুমে, খেলায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে পান্নু ফুটবল স্পোটিং ক্লাব। এ মৌসুমে ঢাকার বাহিরের মাত্র দুটি দল এ সুযোগ পান, দল দুটির একটি ময়মনসিংহ জেলার এবং অন্যটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পান্নু ফুটবল স্পোটিং ক্লাব। মুকসুদপুর উপজেলার ক্রীড়া ক্ষেত্রে পান্নু ফুটবল স্পোটিং ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত পাইওনিয়ার ফুটবল লীগে অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে এক নতুন দিগন্তের সূচনা করেছে। উপজেলার ফুটবল প্রিয় মানুষদের ক্রীড়া ক্ষেত্রে আরো এগিয়ে আসার এবং যুব সমাজকে ধ্বংসাত্মক মাদকের হাত থেকে রক্ষা করতে পান্নু ফুটবল স্পোটিং ক্লাবের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
পান্নু ফুটবল স্পোটিং ক্লাব, প্রথমে ২০১৭ সালে পান্নু ফুটবল কোচিং নামে যাত্রা শুরু করে, ২০২৩ সালে পান্নু ফুটবল একাডেমি হিসাবে রুপ লাভ করে যা পারবর্তিতে পান্নু ফুটবল স্পোটিং ক্লাবে হিসাবে প্রতিষ্ঠা পায়।