বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন

মুকসুদপুরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন

বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন করেছেন আকলিমা বেগম (৪৫)। তিনি উপজেলার মহারাজপুর গ্রামের লিটন ফকিরের স্ত্রী।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আকলিমা বেগম লিখিত বক্তব্যে বলেন, তার স্বামী অসুস্থ এবং তাদের কোনো ছেলে নেই। দারিদ্র্যের কারণে স্বামীর অসুস্থতার সময় তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। তবে এলাকার গণ্যমান্য ব্যক্তি, পরিবার ও আত্মীয়-স্বজনের অনুরোধে তিনি তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গত তিন মাস ধরে এ ব্যবসা ছেড়ে দিয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, ব্যবসা করার সময় এলাকার কয়েকজন ব্যক্তি তার কাছ থেকে মাসোহারা নিতেন এবং মাদক গ্রহণ করতেন। বর্তমানে তিনি এসব বন্ধ করে দেওয়ায় তারা তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। গত ৩০ মার্চ দেলোয়ার বেগ, খন্দকার নজরুল ইসলাম ও কবির মাতুব্বর তার বাড়িতে ভাঙচুর চালান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন তিনি।
আকলিমা বেগম বলেন, “আমি আমার জীবনের ভুল সংশোধন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।”
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com