বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুলাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) প্রকল্পের অর্থায়নে মুকসুদপুর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে গোবিন্দপুর ইউনিয়নের পাথরাইল গ্রামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. খয়রুদ্দীন আহম্মদ।  বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. মামুনুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ।

সভায় বক্তারা জানান, বেড তৈরি করে মসুর চাষাবাদ করতে হবে। ৩০ সেন্টিমিটার সারিবদ্ধ করে বীজ বপন করতে হয়। দুই বেডের মাঝখানে ১২-১৮ ইঞ্চি দুরুত্ব থাকতে হবে। মসুর বিজ বপনের পূর্বে বীজ শোধন করে বপন করতে হবে।  এতে ফলন ভালো পাওয়া যায়। এই প্রযুক্তি এবারের তুলনায় আগামী বছর আরও বৃদ্ধি পাবে৷

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com