বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ

মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নে পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ (VGF) বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ মে) ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ১০ কেজির বস্তায় চাল বিতরণ করা হয়।

এ উদ্যোগের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে শনাক্ত করে স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ছবিযুক্ত কার্ড ব্যবহারের ফলে ভোগান্তি কমেছে এবং বিতরণ কার্যক্রমে অনিয়মের সুযোগও অনেকাংশে হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিতরণ কার্যক্রম চলাকালে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা জানান, ছবিযুক্ত কার্ডের কারণে সহজেই নিজেদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে এবং দীর্ঘ অপেক্ষা ছাড়াই তারা খাদ্য সহায়তা পেয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, সরকারি সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা নতুন পদ্ধতি চালুর চেষ্টা করছি। পাইলটিং হিসেবে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ করা হয়েছে। সফল হলে পর্যায়ক্রমে এটি আরও বিস্তৃত করা হবে।

স্থানীয়দের মতে, এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ সরকারি সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com