রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গোহালা ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী লাইলী বেগম মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হলেন আছমা খানম মুকসুদপুরে আবারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোঃ নূর ইসলাম বাকী মুকসুদপুরে ভূমিসেবা মেলার উদ্ধোধন মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
মুকসুদপুরে আবারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোঃ নূর ইসলাম বাকী

মুকসুদপুরে আবারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোঃ নূর ইসলাম বাকী

বাদশাহ মিয়া

“জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই ২০২৬” এ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৯৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মোঃ নূর ইসলাম (বাকী)। তিনি উপজেলার ৪৮ নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষাক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির ও সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এ নাইমের স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) মোঃ নূর ইসলাম বাকী বলেন, ‘বিদ্যালয়ের সকল শিক্ষক—কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক অনুপ্রেরণা ও সহযোগিতায় আমার এ অর্জন সম্ভব হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

উল্লেখ্য, তিনি ২০২৩, ২০২৪ সালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হন। এছাড়া ২০২৫ সালে তিনি শ্রেষ্ঠ গুনী শিক্ষক নির্বাচিত হন। তার তত্ত্বাবধানে ২০১৯ সালে উপজেলা, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহন করেন। এই সফল শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষাক্ষেত্র সহ সকল ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের টেংরাখোলা গ্রামের স্থায়ী বাসিন্দা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com