বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হলেন আছমা খানম

মুকসুদপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হলেন আছমা খানম

বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবারও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের মূল্যায়নে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান, দক্ষ নেতৃত্ব ও উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা ও সাফল্যের ধারাবাহিকতায় আছমা খানম ইতোমধ্যে পাঁচবার উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে তিনি বিভাগীয় পর্যায়েও অংশগ্রহণের সুযোগ অর্জন করেন।
তাঁর নেতৃত্বে বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও সৃজনশীল কার্যক্রমে এসেছে নতুন মাত্রা। বিশেষ করে তাঁর উদ্যোগে আয়োজিত “ইনোভেশন মেলা” এলাকায় ব্যাপক সাড়া ফেলে। এ মেলায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আছমা খানম জানান, বর্তমানে বিদ্যালয়ে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। তিনি বলেন, “শতভাগ শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষার আওতায় আনা এবং তাদের আনন্দমুখর পরিবেশে পড়ালেখার সঙ্গে সম্পৃক্ত রাখাই আমাদের প্রধান লক্ষ্য। শুধু আমার বিদ্যালয় নয়, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টাই শিক্ষার মানোন্নয়নের মূল শক্তি।”
তাঁর সততা, কর্মনিষ্ঠা ও দক্ষ নেতৃত্বে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর হাত ধরেই বিদ্যালয়টি ভবিষ্যতে আরও সাফল্যের পথে এগিয়ে যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com