শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গোহালা ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী লাইলী বেগম মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হলেন আছমা খানম মুকসুদপুরে আবারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোঃ নূর ইসলাম বাকী মুকসুদপুরে ভূমিসেবা মেলার উদ্ধোধন মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
গোহালা ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী লাইলী বেগম

গোহালা ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী লাইলী বেগম

বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করে ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন লাইলী বেগম (বুড়ী)।
তিনি গোহালা ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মরহুম সেকেন্দার হায়াতের সুযোগ্য কন্যা এবং বিএনপির ত্যাগী নেতা ও সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান (সিদ্দিক চেয়ারম্যান)-এর সহধর্মিণী। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এই পরিবারটি এলাকায় সুপরিচিত।
বর্তমানে লাইলী বেগম (বুড়ী) গোহালা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে রয়েছেন।
তিনি জানান, তাঁর সুনামধন্য পিতা ও স্বামীর আদর্শকে ধারণ করে গোহালা ইউনিয়নের মানুষের সেবা করাই তাঁর মূল লক্ষ্য। এজন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
একই সঙ্গে তিনি গোহালা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com