বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হলেন আছমা খানম মুকসুদপুরে আবারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোঃ নূর ইসলাম বাকী মুকসুদপুরে ভূমিসেবা মেলার উদ্ধোধন মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

বাংলার নয়ন সংবাদ
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে মুকসুদপুরে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার মোচনা ইউনিয়নে প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে ৩ হাজার উন্নত জাতের সুপারি চারা রোপণ করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কঠুরাকান্দি থেকে ডুমুরিয়া সড়ক পর্যন্ত এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে নওহাটা আব্দুর রহিম মোল্যা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে সড়কের পাশে সুপারি চারা রোপণ করেন।
কঠুরাকান্দি মোড়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান। তিনি নিজ হাতে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক মাহমুদ কবির, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুসহ উপজেলার বিভিন্ন বিভিন্ন দপ্তর প্রধানগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান বলেন, সরকার নির্বাচনের আগে সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছিল। তারই ধারাবাহিকতায় পরিবেশ রক্ষা ও সবুজায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ গ্রহণ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com