মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদের সঞ্চলনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ মামুনুর রহমান, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় অফিসার এস এম সাইফুল ইসলাম, পার্টনার ফিল্ড স্কুলের কৃষক ওহিদুজ্জামান বকুল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, সাধারণ কৃষক, পার্টনার ফিল্ড স্কুলের সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে সাধারণ কৃষকদের, উত্তম ফসল চাষাবাদ সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com