রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গোহালা ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী লাইলী বেগম মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হলেন আছমা খানম মুকসুদপুরে আবারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোঃ নূর ইসলাম বাকী মুকসুদপুরে ভূমিসেবা মেলার উদ্ধোধন মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও 

মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও 

বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহামুদ আশিক কবির, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন।
শনিবার (৩০ মে) সকাল ১১টা থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির।
পরিদর্শনকালে তিনি পৌরসভার বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকা ঘুরে দেখেন। কোরবানিকৃত পশুর বর্জ্য ও রক্তের দাগ পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করা হয়।
পৌরসভা সূত্রে জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ এলাকার বর্জ্য অপসারণ সম্পন্ন হওয়ায় পৌর এলাকার পরিবেশ স্বাভাবিক ও পরিচ্ছন্ন রয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহামুদ আশিক কবির পৌরবাসীর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com