শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হলেন আছমা খানম মুকসুদপুরে আবারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোঃ নূর ইসলাম বাকী
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২

মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২

বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর শহিদুল মাতুব্বর (৩৫) নামে এক ইজিবাইক  চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷
বুধবার (১০ জুন ) বিকেলে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পন্থাপাড়া এলাকার কাটাখাল নামক স্থান থেকে  মরদেহটি  উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ।
নিহত শহিদুল মাতুব্বর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আঃ ছালাম মাতুব্বরের ছেলে।
মঙ্গলবার (৯ জুন) শহিদুলের ছিনতাই হওয়া  ইজিবাইকটি মুকসুদপুর  উপজেলার সিন্দয়াঘাট থেকে উদ্ধার করে পুলিশ৷ সেই সূত্রধরে বুধবার ( ১০ জুন ) সকালে এ ঘটনায় জড়িত  সন্দেহে পুলিশ শহিদুলের প্রতিবেশী  কমলাপুর গ্রামের মৃত আবু শেখের ছেলে নূর হোসেন শেখ মাইকেল (৩৫)  ও  একই গ্রামের  কাশেম শেখের  ছেলে পলাশ শেখকে ( ৩৪) আটক করে । তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইজিবাইক  চালকের মরদেহ উদ্ধার করে।
ইজিবাইক চালক শহিদুল মাতুব্বরের ছোট ভাই সাহিদুল মাতুব্বর বলেন,  আমার বড় ভাই  ইজিবাইক চালিয়ে সংসার চালায়।  ৬ জুন সকাল ১০ টার দিকে  সে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন । তারপর  আর বাড়িতে ফিরে আসেনি৷ এরপর  বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করেও তাকে আমরা পাইনি । পরের দিন পরিবারের পক্ষ থেকে  মুকসুদপুর থানায় একটি জিডি দায়ের করা হয় ।  ইজি বাইক ছিনিয়ে নিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি । এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ইজিবাইক উদ্ধারের পর ২ জনকে আটক করা হয়। তারপর তাদের স্বীকারোক্তির পর আমরা লাশ উদ্ধার করি। সুরাতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com