রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এর জাতীয় সংগঠন (বিডিএমএ) এর গোপালগঞ্জ জেলার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১০ই জুলাই) সকাল ১১ টায় গোপালগঞ্জ কেএসপি রেস্টুরেন্টে (পাবলিক হল) জেলার সকল সদস্যের উপস্থিতিতে কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী সভায়, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এর জাতীয় সংগঠন (বিডিএমএ) এর গোপালগঞ্জ জেলার সকল সদস্যের উপস্থিতিতে, পূর্বের কমিটির মেয়াদ উত্তির্ন হওয়ায়, পূর্বের কমিটি বিলুপ্ত করা হয় এবং ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করে তিন বছর মেয়াদে ২১ সদস্য বিশিস্ট একটি নতুন কমিটি গঠন করা হয়।
এসময় সকল সদস্যদের সম্মতিক্রমে সুমন সাহাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মনোনীত করা হয়।