বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা

মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে পূবালী ব্যাংক পিএলসি মুকসুদপুর ইসলামিক ব্যাংকিং শাখার আয়োজনে, মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পূবালী ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ব্যবস্থাপক মুসা কালিমুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি’র ফরিদপুর অঞ্চলের হেড অপ এডিসি ডিপার্টমেন্টের নির্বাহী ব্যবস্থাপক সাগর কুমার পোদ্দার।

পূবালী ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার সহকারী ব্যবস্থাপক হাসিবুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সদস্য মোয়াজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিআরডিবির সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাহার মিয়া প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে, ফ্রি ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক ফ্রি ডেভিড কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিষ্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিষ্ট্রেশন সুবিধা, ব্যবসায়ীদের জন্য পস ও বাংলা কিউআর আবেদনের সুবিধা এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা সম্পর্কে আলোচনা করেন।

মতবিনিময় সভার পূর্বে, উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com