মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে একদিনেই আ. লীগের ৬৭ নেতার দল ছাড়ার ঘোষণা গোহালায় ৭শ শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল আমীন বিশ্বাস সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শনী মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আ’লীগের দুই নেতার পদত্যাগ মুকসুদপুরে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানসহ ১৬ আওয়ামীলীগ নেতার একযোগে পদত্যাগ মুকসুদপুরে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে আ’লীগের ৩ নেতার পদত্যাগ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতিকে অব্যাহতি মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি সাংবাদিক নেতাদের মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মুকসুদপুরে একদিনেই আ. লীগের ৬৭ নেতার দল ছাড়ার ঘোষণা

মুকসুদপুরে একদিনেই আ. লীগের ৬৭ নেতার দল ছাড়ার ঘোষণা

বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে ১ দিনে  ৬৭ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কার্যক্রম নিষিদ্ধ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।
রোববার  ( ২ অগস্ট )  সকাল থেকে রাত পযর্ন্ত মুকসুদপুর উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।
এসময় তারা ঘোষনা দেন আজ থেকে আওয়ামী লীগের সাথে তাদের কোন সম্পর্ক নেই। আইন প্রতি শ্রদ্ধাশীল হয়েই তারা স্বেচ্ছায় ও স্বজ্ঞানে দল থেকে পদত্যাগ করছেন বলেও জানান। এছাড়া অনেকে অনেক দিন নিস্ক্রীয়, অসুস্থ, ব্যবসাসহ পারিবারিক  অন্যান্য কাজে ব্যাস্ততার কারণ দেখিয়ে দল থেকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন।
মুকসুদপুর উপজেলা সদরে বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন করে মুকসুদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্লাল মোল্লা, সদস্য পলাশ মোল্লা, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ থেকে আবুলকালাম আজাদ, আওলাদ শেখ, আকরাম চৌধুরী, মো. খোরশেদ মিয়া, সাইফুল শেখ, চাঁন শেখ, সিদ্দিক শেখ, সুমন মুন্সি, মো. সালাম মোল্লা, মো. হাসমত মোল্লা, ঠান্ডু শরীফ, শাজাহান মোল্লা, মো. শাজাহান মৃধা, আবু সাইদ মিনা, মোহাম্মাদ শেখ, মো. রশিদ শেখ, মো. মফিজ শরীফ, মো. হাসিব শেখ, মো সুমন শেখ, মো. আমিরুল শরীফ, মো. মাহাবুর শরীফ, মালেক শেখ, ফারুক মীর, মো. তারেক মোল্লা, মো. আশরাফ আলী, ৫ নং ওয়ার্ড নেতা হান্নান শেখ, সাজন শিকদার, মামুন হাসান, সৈয়াদ শেখ, আবুল হোসেন (আবু), মাসুদ মুন্সী, ৭ নং ওয়ার্ড নেতা আঃ হক, ৮ নং ওয়ার্ড সহ-সভাপতি হেমায়েত ফকির, সদস্য মো. নাসিরুদ্দিন দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।
মুকসুদপুরে অপর সংবাদ সম্মেলন করে মুকসুদপুর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মোঃ জাকির সরদার, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের দুই সহ-সভাপতি মো. আনিচুর রহমান বিশ্বাস এবং কাশেম শেখ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আবুল খায়ের সরদার, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হারুন ঠাকুর, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মহব্বত, তথ্য ও গবেষণা সম্পাদক চুন্নু মোল্যা, ধর্ম বিষয়ক সম্পাদক খায়ের সিকদার, সদস্য মানিক মিয়া, শহিদুল শেখ, রাসেল শেখ, হারুন অর রশিদ, নাইমুল ইসলাম, সেকেন শেখ, শুকুর আলী শেখ, আতিয়ার ফকির, বসির আহম্মেদ, মোঃ ওহিদ ঠাকুর, ৪ নং ওয়ার্ড আ. লীগের সদস্য কাওসার মোল্যা দল ছাড়ার ঘোষণা দেন।
উজানী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হরিদাস বিশ্বাস, সহ-সভাপতি প্রণয় কর্মকার, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহন বাঁশি পান্ডে,  সদস্য নৃপেন পান্ডে  বুদ্ধি কান্তি পান্ডে, মৃতুঞ্জয় পান্ডে, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের  খিপু মোল্লা, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ইয়াদ আলী মোল্লা  দল থেকে ইস্তেফা দেওয়ার ঘোষণা দেন।
এছাড়া মহারাজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সঞ্জিত দত্ত, গোবিন্দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কালাচান দাস,  ভাবড়াশুর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছলেমান কাজী, ৬ নং ওয়ার্ড সদস্য নজির মিয়া, নাসির মিয়া একইভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
পদত্যাগী নেতারা আরো জানিয়েছেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ রাজনৈতিক দল। তাই এ দলের কার্যক্রম না থাকায় এখন আর করা যায়না। পদত্যাগ করার সেটিও একটি অন্যতম কারণ। এসময় তারা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সহ সকল পদ ও পদবী থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com