বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে, খান্দারপাড় ইউনিয়নের ১ নং ওয়ার্ড আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেলোয়ার ফকির, সদস্য গোলজার লস্কার, রওশন শেখ (গহর) ও সোহাগ শেখ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার (৩ আগষ্ট) বিকালে, খান্দারপাড় বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, ” শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে আওয়ামী লীগের সকল পদ পদবী থেকে পদত্যাগ করলাম। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের কোন সম্পর্ক নাই এবং ভবিষ্যতেও থাকবে না।”