শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দুই নেতা পদত্যাগ করেছে।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেলে, উপজেলার নারায়নপুর গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ জসিম পোদ্দার বলেন, আমি মহারাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক সুদেব কুমার মালো। আমরা এই মর্মে উপস্থিত সাংবাদিকদের জানাইতেছি যে, আমাদের পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আওয়ামী লীগের স্ব স্ব পদ থেকে আজ হইতে স্বেচ্ছায় ও স্ব-জ্ঞানে দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগ এর সঙ্গে আমাদের আর কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।